ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সকাল ১০টায় থেকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এই কর্মসুচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, নিজেদের আবাসভূমি থেকে নিশ্চিহ্ন করতে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। অবিলম্বে এই গণত্যা বন্ধসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরাইলের বিচারের দাবি জানান তারা।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা
























