প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০১:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪৮৮ বার পড়া হয়েছে
১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
সফরকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং ফরাসি রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। সফরে দুই নেতার দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণের কথা রয়েছে। গতকাল ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস জানায়, জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ৯ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে যাবেন। সেখান থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন তিনি। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট এবারই প্রথম ঢাকা সফরে আসছেন।

















