প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন
- আপডেট সময় : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় এ তথ্য। সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
























