প্রত্যেকটি মিটারগেজ লাইনকে ডাবল ও ব্রডগেজ লাইনে উন্নীত করা হবে: রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
সারাদেশের প্রত্যেকটি মিটারগেজ লাইনকে ডাবল লাইন ও ব্রডগেজ লাইনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন
দুপুরে নেত্রকোণা প্লাটফর্ম আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় রেলমন্ত্রী আরো বলেন, ২০২৪ সালের মধ্যেই পদ্মাসেতু হয়ে সরাসরি কলকাতা যাওয়া সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজি মোহাম্মদ আবদুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা।


























