প্রচুর ইলিশ আমদানি হলেও কমছে না দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
চাঁদপুর মাছঘাটে প্রচুর ইলিশ আমদানি হলেও কমছে না দাম। ঘাটে প্রতিদিন ১৫শ’ থেকে ২ হাজার মন ইলিশ আসছে।
আমদানি আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়িরা। অপরদিকে আমদানি বৃদ্ধি পেলেও দাম কমার কোন সম্ভাবনা নেই বলেও জানান তারা। বড় বড় ট্রলারে দৌলতখান, হাতিয়া, পটুয়াখালী থেকে শত-শত মণ ইলিশ চাঁদপুর মাছঘাটে এনে বিক্রি করে জেলেরা। এতে ঘাটে বেড়েছে কর্মতৎপরতা। মাছের আমদানি বাড়লেও কমেনি দাম। জানালেন আড়ৎদাররা।



























