পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহাসিক ‘ডাব বাগান যুদ্ধ দিবস’ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ২০৫৪ বার পড়া হয়েছে
আজ ১৯ এপ্রিল। পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহাসিক ‘ডাব বাগান যুদ্ধ দিবস’। একাত্তরের এই দিনে পাক হানাদার বাহীনির সাথে মুক্তিযোদ্ধা ও ইপিআর বাহিনীর সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়।
একাত্তরের ১৯ এপ্রিল দুপুরে নগরবাড়ী ঘাট হয়ে পাকসেনারা বগুড়া যাবার চেষ্টা করে। খবর পেয়ে মুক্তিযোদ্ধা ও ইপিআর বাহিনীর সদস্যরা সাঁথিয়া উপজেলার ডাববাগান বর্তমানে শহীদ নগর নামক স্থানে অবস্থান নেন। প্রথমত পাকসেনারা সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে ব্যাপক ক্ষতি স্বীকার ও হতাহতের পর পিছু হটে নগরবাড়ী ফিরে যায়। যুদ্ধে প্রায় ৫০ জন পাকসেনা নিহত হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখতে ২০০১ সালে ডাববাগানে বর্তমান শহীদনগরে ‘বীরবাঙ্গালি’ নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

























