পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ভারতে কোন দল ক্ষমতায় এলো, তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি। সকালে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
























