নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে লেবু খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত লেবু খাতুন পাশ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার ছোট দেরাহাল গ্রামের ভ্যানচালক রিপনের স্ত্রী। নিহতের স্বামী রিপন বলেন, নন্দীগ্রাম থেকে চৌগ্রামে ভ্যানে করে তার ভাইরার বাড়িতে বেড়াতে আসার পথে চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় ট্রাকের সাথে ভ্যানের ধাক্কা খায় । এ সময় ভ্যানে থাকা তার স্ত্রী লেবু খাতুন ট্রাকের নিচে পড়ে গেলে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে সনাক্তকরণের চেষ্টা চলছে।






















