০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশের ৫ বিভাগের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৫৭০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ দেশের ৫ বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল এবং তিন জেলা চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী ধরণের তাপপ্রবাহ। এসব এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে রংপুর , ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ায় বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় সব অঞ্চলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে, আজ দেশের ৪ অঞ্চলে দিনের শুরুতেই বৈরী আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে প্রকাশিত আবহাওয়া দপ্তরের বিশেষ পূর্বাভাস অনুযায়ী, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আবহাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ৫ বিভাগের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

আপডেট সময় : ১২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬