দেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে জামায়াত স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। ধর্মের নামে রাজনীতি করে মিথ্যা কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালু হয়েছে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে এক বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।























