০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। নারায়নগঞ্জ, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, বরিশাল, চাঁদপুর ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে এসব এলাকায় পশু কোরবানী করেন মুসল্লীরা।

বৈশ্বিকভাবে চাঁদ দেখার ভিত্তিতে এক আরবি ক্যালেন্ডারের একই তারিখ অনুসরণ করে পটুয়াখালীর অন্তত ৩০টি স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সকাল আটটায় দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফসহ জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।

ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে এবারও ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লীরা। সকাল ৮টায় উপজেলা শহরের চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও, বরিশালের ৬ টি উপজেলার কিছু গ্রামে আগাম পবিত্র ঈদ-আজহা উদযাপিত হয়েছে। এ সকল গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে থাকেন। সকাল ৮টা থেকে বরিশালের ৬ উপজেলার প্রায় ১০ হাজারের মত মানুষ ঈদের জামাতে অংশ নেয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাব্বত আলী। জেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা ও মিরগিডাঙ্গাসহ অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬