০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দল ক্ষমতায় গেলেই হবে না: আজহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, শুধু দল ক্ষমতায় গেলেই হবে না, প্রত্যেক ব্যক্তিরও বিজয় নিশ্চিত করতে হবে। তাঁর মতে, দলের বিজয় মানে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। আর ব্যক্তির বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমলের ওপর গুরুত্ব

এ টি এম আজহারুল ইসলাম বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রত্যেককে নিজের আমল ও আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে। কারণ, দলের বিজয় ব্যক্তির আখিরাতের সফলতা নিশ্চিত করে না।

তিনি বলেন, বর্তমানে মানুষ দুনিয়াবি সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমেছে। কে বেশি বাড়ি করবে, কে বেশি সম্পদের মালিক হবে—এসব নিয়ে ব্যস্ততা বেড়েছে। তবে ইসলামে সম্পদ অর্জন নিষিদ্ধ নয়। সম্পদ থাকলে যাকাত ও দান-সদকা করা সম্ভব।

তবে সম্পদ অর্জনের জন্য যেকোনো পথ বেছে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, প্রতিযোগিতা হওয়া উচিত আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের জন্য।

অন্যায় করে দলের বিজয় আনা যাবে না

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, দলের বিজয় মানেই ব্যক্তির বিজয় নয়। কেউ অন্যায়ভাবে ভোট চুরি বা অনৈতিক পদ্ধতিতে জামায়াতকে ক্ষমতায় আনলেও তাতে তার ব্যক্তিগত মুক্তি হবে না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো চোর ধনী ব্যক্তির কাছ থেকে টাকা চুরি করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিলেও চুরি বৈধ হয়ে যায় না। একইভাবে দলের জন্য অন্যায় করলেও সেই অন্যায়ের দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

ক্ষমতায় যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণ

এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে যুক্ত হওয়ার উদ্দেশ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়। রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের লক্ষ্য হলো মানুষের কল্যাণ করা। একই সঙ্গে প্রত্যেক কর্মীকে নিজের আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কাজের হিসাব দিতে হবে। তাই রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ন্যায় ও নৈতিকতার চর্চা জরুরি।

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি এবং সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন ও ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দল ক্ষমতায় গেলেই হবে না: আজহার

আপডেট সময় : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬