তীব্র তাপদাহে অতিষ্ট পাবনায় জনজীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে আর ভাপসা গরমে দূর্বিষহ হয়ে পড়েছে উত্তরের জেলা পাবনার জনজীবন। ভাপসা গরমে হাঁস-ফাঁস অবস্থা মানুষের।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, গত এক সপ্তাহ ধরে পাবনা অঞ্চলে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্র ওঠা নামা করছে। এই গরমে কাজ করতে গিয়ে সীমাহীন দূর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর আর শ্রমিকরা। একটু প্রশান্তির আশায় গাছের ছায়া খুঁজছেন সবাই। গরম থেকে বাঁচতে পানীয় খাবার খাচ্ছে সাধারণ মানুষ। খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছেনা অনেকেই।

























