০২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে সরকার। শতভাগ সফল না হলেও এ সময়ে প্রায় ৮০ শতাংশ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিচ্ছন্নতায় গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। ভাঙা-চোরা জিনিসপত্র ও বিভিন্ন পাত্রে পানি জমে এডিস মশার জন্ম হয়। তাই এসব স্থানে পানি জমতে দেওয়া যাবে না।

তিনি বলেন, যেখানে-সেখানে টিস্যু, পানির বোতলসহ ময়লা ফেলা উচিত নয়। এসব ময়লা জমে রোগ-জীবাণু তৈরি হতে পারে। এতে নিজের পাশাপাশি পরিবারের সদস্যরাও অসুস্থ হতে পারেন।

সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতার আহ্বান

পরিচ্ছন্নতার কাজকে কঠিন নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি এক ঘণ্টা করে নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার করেন, তাহলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।

প্রধানমন্ত্রী নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার পাশাপাশি সমাজ ও দেশকে সুস্থ রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেখানে-সেখানে ময়লা না ফেলতে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে বলেন।

তরুণদের এগিয়ে আসার আহ্বান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ হাজার সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এত মানুষ দেশকে পুনর্গঠনে এগিয়ে এলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, তরুণ সমাজের শক্তি দিয়ে দেশের পরিবর্তন সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ কীভাবে পরিবর্তন আনতে পারে, তা সারা বিশ্ব দেখেছে। এবার রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬