তিন দিনের ছুটিতে পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে দেশের বিনোদন কেন্দ্রগুলো
- আপডেট সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ২০২০ বার পড়া হয়েছে
টানা তিন দিনের ছুটিতে পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে মৌলভীবাজারের বিনোদন কেন্দ্রগুলো। হোটেল-মোটেল-রিসোর্টের কোন কক্ষই খালি নেই। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, সাগরকন্যাখ্যাত কুয়াকাটাতেও একই অবস্থা। পর্যটকের কোলাহলে মুখর এখন সমুদ্র সৈকত। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সৈকত ফিরে পেয়েছে চিরচেনা রূপ।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপ্রাত, মাধবকুন্ড জলপ্রপ্রাত, বর্শিজোড়া ইকোপার্ক, মাধবপুর লেক, দুবাই ফান সিটিসহ বিভিন্ন জায়গা এখন পর্যটকের ভীড়ে পরিপূর্ণ। কেউ এসেছেন বন্ধু-বান্ধব নিয়ে, কেউ এসেছেন পরিবার নিয়ে
পর্যটকদের সব ধরনের নিরাপত্তার দেয়ার কথা জানান এই ট্যুরিস্ট পুলিশ।
তবে লাউয়াছড়ায় প্রবেশের ক্ষেত্রে রয়েছে করোনা বিধি নিষেধ।
পর্যটক কেন্দ্রগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
তিনদিনের ছুটিতে মানুষের সমাগমে ভরপুর সমুদ্র সৈকত কুয়াকাটা। লেম্বুরবন থেকে গঙ্গামতি পর্যন্ত কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতই জুড়ে পর্যটকের পদচারণায় মুখর।
এছাড়া শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেট, ইলশি পার্ক ও মৎস্য বন্দর মহিপুর-আলীপুরসহ সর্বত্রই পর্যটকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। গত বুধবার থেকে প্রায় অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে কুয়াকাটায়। পর্যটকের এমন ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার প্রায় দুই শতাধিক হোটেল- মোটেলে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেও।


























