০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মৌলভীবাজার ও হবিগঞ্জে নদীতীর প্রতিরক্ষা প্রকল্প এবং ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীর উভয় তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন রোধে নেওয়া কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি।

প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন তিনি। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা সরেজমিনে দেখে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধে খোয়াই নদীর বাঁধের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি এসেছেন। নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে স্থানীয় হুইপ আলহাজ মো. জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত দ্রুত শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কার্যকর নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬