জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দুঃখজনক : জামায়াত আমির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে তিনি দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। তাতে দেখা গেছে, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। এই মূল্য নির্ধারণ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জামায়াতে ইসলামীর আমিরের মতে, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।






















