জামালপুরে গৃহবধু ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জামালপুরের এক গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককের দুই লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধুকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুক অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ওই গৃহবধুর স্বামী জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।


























