জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় প্রথমে নতুন মন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

























