চৌহালী ইউএনও’র অফিস সহকারির বিরুদ্ধে হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারির বিরুদ্ধে হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
দুপুরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি আঞ্চলিক সড়কে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক নারী-পুরুষ এ মানবববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভূমিদস্যু আবুল হাশেম ইউএনও অফিসে চাকরীর প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। তার শরীকদের সম্পত্তি দখল করেছেন। এগুলোর প্রতিবাদ করলে শহর থেকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালায় এবং নিরীহ মানুষগুলোর নামে একের পর এক মিথ্যা মামলা করেন। গত ১০ জানুয়ারি তার উপস্থিতিতেই হামলা চলে শরীক ও গ্রামবাসীর উপর। পুলিশের যোগসাজসের কারণে পার পেয়ে যাচ্ছেন অভিযুক্ত হাশেম। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল গ্রামের সড়ক ঘুরে আসে।



























