চূড়ান্ত বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর খুলনা হানাদারমুক্ত হয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
চূড়ান্ত বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর খুলনা হানাদারমুক্ত হয়।
১৯৭১ সালের ২৬ মার্চ রাজপথ অবরোধের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলেন খুলনার মুক্তিকামী মানুষেরা। পাশা-পাশি পাকবাহিনী ও তাদের দোসরদের প্রতিহত করতে গড়ে তোলা হয় সুসংঘটিত মুক্তিবাহিনী। ১৯৭১ সালের ৫ এপ্রিল খুলনার পুলিশ লাইনের বাঙ্গালী সদস্যরা অস্ত্র লুট করে। পরে গল্লামারী পাকবাহিনীর ক্যাম্পে হামলা চালায়। জেলার প্রত্যান্ত অঞ্চল পাক বাহিনী দখল মুক্ত করে খুলনা শহর শত্রুমুক্ত করতে মুক্তিবাহিনী কয়েকটি ভাগে ভাগ হয়ে শহরে ঢুকে পড়ে। পরবর্তীতে শিরোমনি এলাকায় সম্মুখ যুদ্ধে ১৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় খুলনা।



























