চট্টগ্রামের রাউজানে গুলিতে বিএনপিকর্মী নিহত
- আপডেট সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে এক দিনের ব্যবধানে গুলিতে আরেক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গেলরাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টেরহাট এলালাকায় এ ঘটনা ঘটে।৩৬ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাউজানে এবার এক যুবদল কর্মী খুন হয়েছেন।
রোববার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যুবদল কর্মী নাছির স্থানীয় একটি দোকানে কয়েকজনকে নিয়ে আড্ডা শেষে বের হয়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী হঠাৎ তার ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, গাছ, বালু, মাটির ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে গত দেড় বছর ধরে কদলপুর ও পাশ্ববর্তী এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে প্রায়ই গোলাগুলি চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লে তারা পাহাড়ে আত্মগোপন করে। নাছিরের সাথে একটি গ্রুপের যোগাযোগের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, নাছিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এর আগে গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে বাবলু নামে এক বিএনপি সমর্থক খুন হন।





















