০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন, তদন্তে পুলিশ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চট্টগ্রাম নগরের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী-এর ছেলে নওফেল আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। বর্তমানে বাসভবনটি খালি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ দফার হামলা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম হামলা, একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাট এবং ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র একটি অডিও বার্তা প্রচার করা হয়, যেখানে নওফেলও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্থানীয়দের একটি অংশের ধারণা, ওই ঘটনার জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬