০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের: ডা. শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারি দলেরই দায়িত্ব বলে তিনি মন্তব্য করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার উপযুক্ত নয়। তার দাবি, দলটি অতীতে হত্যা, গুম ও দমন-পীড়নের রাজনীতি করেছে এবং এসব ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে নতুন পরিচয়ে রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ জাতির জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি থাকার পরও সরকার কেন তাকে ফিরিয়ে আনছে না, সেটি সরকারের বিষয়। তবে তার মতে, সরকারকেই উদ্যোগ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা উচিত।

সাম্প্রতিক হত্যা ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, অতীতে দেখা গেছে ক্ষমতাসীনদের দিক থেকেই সহিংসতার সূত্রপাত হয়েছে। রাজনীতিতে শক্তি প্রদর্শনের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতে সব সরকারই গণমাধ্যমকে স্বাধীন দাবি করলেও বাস্তবে তা পুরোপুরি নিশ্চিত হয়নি। গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং কথিত ‘ভুতুড়ে বিল’ নিয়ে তিনি বলেন, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। অভিযোগের বিষয়ে কথা বললেও সংশ্লিষ্টদের হুমকির মুখে পড়তে হচ্ছে, যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।

সরকারের সফলতা-ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন শেষ পর্যন্ত জনগণই করবে। সফল না ব্যর্থ—সেটি জনগণের রায়েই নির্ধারিত হবে।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলা জামায়াতের আমির অনার রেজাউল করিমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ডা. শফিকুর রহমান বাগেরহাট আলী মাদ্রাসায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে তিনি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬