০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ইনফান্তিনোর পদত্যাগ দাবি করলেন লুইস ফিগো

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফার বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ঘিরে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো। পরিকল্পনাটি বাতিল হলেও এর জেরে ফুটবল অঙ্গনে সমালোচনা অব্যাহত রয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফিগো বলেন, ইনফান্তিনোর ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত। তার ভাষায়, “আজ আমি ফুটবল বিশ্বের অনেকের সঙ্গে একমত হয়ে জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করছি। তিনি যে পদকে মর্যাদার আসনে বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটিকেই কলঙ্কিত করেছেন। তিনি মিথ্যা বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন এবং ফুটবলের স্বার্থের বদলে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।”

ফিগো আরও দাবি করেন, ইনফান্তিনো তার জ্যেষ্ঠ কর্মকর্তা, ঘনিষ্ঠ উপদেষ্টা এবং ফুটবলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত অনেক মানুষের সমর্থন হারিয়েছেন। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, “মনে হচ্ছে ফিফা পিস প্রাইজ বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও আর তার নেই।”

বিতর্কের সূত্রপাত ফিফার একটি প্রস্তাবিত বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নিয়ে। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনা নতুন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হতো এবং বাইরের বিনিয়োগকারীরা সেখানে অংশীদার হতে পারতেন।

এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, কনকাকাফ, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কর্তৃপক্ষ। তারা ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলে।

প্রবল সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফিফা পরিকল্পনা থেকে সরে আসে। তবে উয়েফা জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। এর আগে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইনফান্তিনোর পদত্যাগ দাবি করলেন লুইস ফিগো

আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬