গাইবান্ধার সদর উপজেলা থেকে ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৬৮০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লেংড়াবাজার থেকে খাদ্যবান্ধব কর্মসুচির ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে গাইবান্ধা সদর সহকারী কমিশনার ভুমি– পুলিশকে সাথে নিয়ে লেংড়াবাজারের একটি দোকানে অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন। এ সময় দোকানের মালিক রাজা মিয়া পলাতক থাকায় তার দোকানটি সিলগালা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


























