খুলনায় ঘূর্ণিঝড় ইয়াসের থাবায় প্রায় ৪৪ কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
খুলনায় ঘূর্ণিঝড় ইয়াসের থাবায় সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চিংড়ী ঘের,পুকুরের মাছ ও কাঁকড়ার খামার। পানিতে ভেসে গেছে চাষিদের কয়েক কোটি টাকার মাছ । ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনার কয়রাসহ ৫ উপজেলার মাছ চাষীরা। সব মিলিয়ে আনুমানিক ৪৪ কোটি টাকার উপরে ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় অঞ্চলবাসী।
করোনায় এমনিতেই ক্ষতির মুখে ছিলেন এ অঞ্চলের মৎসচাষীরা। এর ওপর ঘূর্ণিঝড় ইয়াস এসে একেবারেই নিঃশ্বেস করে দিয়েছে তাদের। জলোচ্ছাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি গ্রাম,ভেসে যায় চিংড়ী ঘের,পুকুরের মাছ ও খামারের কাঁকড়া। খতির মুখে পরেছেন অধিকাংশ মৎস চাষিরা। ঋণের বোঝা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কবে নাগাদ মাছ চাষ করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় চাষীরা। সহজ শর্তে ঋণসহ ঘের এলাকায় দ্রুত বাঁধ নির্মান চায় মৎস চাষীরা।
মৎস্য বিভাগের হিসাব মতে,কয়রাসহ ৫ উপজেলায় প্লাবিত হয়েছে ৪ হাজার ৩’শ ৯৫ হেক্টর চিংড়ী ঘের,পুকুর ও কাঁকড়ার খামার। চিংড়ি ও সাদা মাছের ক্ষতি হয়েছে আনুমানিক মূল্য ৪৪ কোটি টাকার উপরে জানালেন জেলা মৎস কর্মকর্তা।
আর জেলা প্রশাসক বলছেন,সহজ শর্তে ঋণ সহ সার্বিক সহযোগিতা পাওয়া যায় সে ব্যাপারে সরকার সব রকম ব্যবস্থা গ্রহন করেছে।সংশ্লিষ্ট বিভাগের তথ্য বলছে, খুলনার মৎস্য খাতে সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। আর তাই সহজ শর্তে ঋণ সহ সার্বিক সহযোগিতা চান প্লাবিত অঞ্চলের মৎসচাষীরা।














