খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৮৮৮ বার পড়া হয়েছে
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।



























