করোনায় বিধিনিষেধ বাড়লো ৬ জুন পর্যন্ত
- আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
আগামী ৬ জুন পর্যন্ত মেনে চলতে হবে সরকার ঘোষিত করোনার বিধিনিষেধ। করোনা সংক্রমণের হার ৫ শতাংশে না নামা পর্যন্ত বিধিনিষেধ প্রত্যাহার ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পর এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, সীমান্তবর্তী সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। দেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগের সিদ্ধান্ত বাড়িয়ে দুপুরে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধ মেনে সারাদেশে চলবে গণপরিবহন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাতে লকডাউন শেষ হবার কথা ছিল। এদিকে, ভারতের সীমান্তবর্তী সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। খুলনা, যশোর, সাতক্ষীরা, রাজশাহী, নওগাঁ, নাটোর, কুষ্টিয়ায় এই সিদ্ধান্ত কার্যকরের সুপারিশ তাদের। এসব জেলায় সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞ কমিটি এসব জেলায় লকডাউন অব্যাহত রাখার সুপারিশ করেছে।

























