ঈদের পর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান : মেয়র আতিকুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ঈদের পর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
ঢাকার মহাখালীতে ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে ডাক্তার ও নার্সদের ঈদ-উপহার তুলে দিয়ে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান। ছুটির পর রাজধানীমুখী মানুষের জন্য ঢাকায় করেনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এবার প্রায় ৬৫ লাখ মানুষ ঈদের কারণে ঢাকা ছেড়েছেন। তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে হবে। এসময় তিনি আরো বলেন, আগামীতে সরকার চাইলে ডিএনসিসি মার্কেটের মতো, কমিউনিটি সেন্টারগুলোকেও করোনা হাসপাতাল বানাতে প্রস্তুত উত্তর সিটি করপোরেশন














