ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর ঈদ শপিংমলগুলো
- আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর ঈদ শপিংগুলো। ছোট বড় সবাই ভিড় করছেন বিপনিবিতানে। বিশেষ করে মৌচাক সেন্টার পয়েন্টে সকাল থেকে উপচেপড়া ভিড়। নিত্য নতুন পাকিস্তানি থ্রি-পিস এবং শিশুদের পোশাকে ক্রেতাদের আগ্রহ বেশি। এদিকে, ব্যবসায়ীরা বলছেন, এবার তুলনামূলক কম লাভে বিক্রি করছেন তারা।
ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। তাই পরিবার-পরিজনের জন্য পছন্দের পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতারা। কেউ কিনছেন নিজের জন্য, আবার কেউ স্বজনদের জন্য কিনছেন পছন্দের পোশাক। মৌচাক সেন্টার পয়েন্টে দেখা গেছে নারী, পুরুষ ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ভিড়, ক্রেতাদের দাবী দাম এবার কিছুটা বেশি।
ক্রেতাদের দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি কালেকশনেও আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা।
নিরাপত্তা নিশ্চিতে শপিংমলে বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। দু-একদিনের মধ্যে বেচা-বিক্রি আরো বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা।

























