ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট গ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
এরই মধ্যে ৪৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সীমান্তবর্তী এলাকার ১৬৭ ইউনিয়নে ভোট স্থগিত করা হয়েছিল। এরমধ্যে ১৬১টিতে ভোট গ্রহণ চলছে আজ। ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে নয় পৌরসভার তিনটিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীনরা। বাকি পৌরসভায় মেয়র পদে লড়াই করছেন ২৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল দিচ্ছে। ৪৩ ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত



























