আসন্ন বাজেটকে ঘিরে অনেক প্রত্যাশা রাজশাহীবাসীর
- আপডেট সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন বাজেটকে ঘিরে অনেক প্রত্যাশা রাজশাহীর মানুষের। সবার আশা, শিক্ষা-স্বাস্থ্য ও অবহেলিত শিল্প কলকারখানা গুলো পুনরায় সচল হবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের দৃষ্টি ও বিশেষ বরাদ্দের প্রত্যাশায় সবাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠনের পর থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ছিলো পরিবর্তনের নানান প্রতিশ্রুতি। তাই, আসন্ন বাজেটকে ঘিরে অনেক প্রত্যাশা রাজশাহীর মানুষের। চলমান অধিবেশনে উপস্থাপণ হবে একটি উন্নয়ন ও জনবান্ধব বাজেট। এমন প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নগরী সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, রাজশাহীর বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু করতে হবে। গড়তে হবে, নতুন নতুন শিল্প কারখানা। একইসাথে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি।
শিক্ষাবিদদের প্রত্যাশা, শিক্ষা নগরীর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি ও প্রয়োজনীয় বরাদ্দ।
শুধু দৃশ্যমান নয়, টেকসই ও জনবান্ধব একটি বাজেট উপহার দেবে বর্তমান সরকার। এতে, নিশ্চিত হবে রাজশাহীর সার্বিক উন্নয়ণ। সবার প্রত্যাশা এমনই।


























