০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

মনিরুজ্জামান পলাশ ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

খবর পেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। নাদিয়া পাঠান পাপন ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ভৈরবের মেন্দিপুর এলাকায় বালু উত্তোলনের ইজারা নিয়ে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু তুলছে। এতে কৃষিজমি, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার, তাপবিদ্যুৎকেন্দ্র ও নদীতীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

ইউএনও জামাল হোসেন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে। সম্প্রতি অভিযানে একটি ভলগেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬