জামালপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফজলে এলাহী মাকাম,জামালপুর:
- আপডেট সময় : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জামালপুরে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ, সহসভাপতি জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে আহমেদ এবং জামালপুর জেলা কৃষকদলের সদস্যসচিব মো. গাউসুল আজম শাহীনসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা কৃষিতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী যন্ত্রের যথাযথ ব্যবহার বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।























