আলমডাঙ্গায় ২০ হাজার অভিভাবককে মাদকবিরোধী শুভেচ্ছাপত্র
চুয়াডাঙ্গা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় ২০ হাজার অভিভাবকের কাছে শুভেচ্ছাপত্র পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
রোববার দিনব্যাপী উপজেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি কলেজ ও ৫টি মাদ্রাসা রয়েছে। সকাল ৭টায় মুন্সীগঞ্জ একাডেমি স্কুলে কর্মসূচির উদ্বোধনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিভাবকদের হাতে মাদক ও বাল্যবিবাহবিরোধী শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয়।
জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে এ কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষক ও স্থানীয় ছাত্রদল নেতারাও উপস্থিত ছিলেন।

মোমিন মালিতা বলেন, সমাজের নেতিবাচক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।




















