আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে বাংলাদেশে।
সোমবার রাত সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো বিমানে কোভ্যাক্সের আওতায় এই টিকা দেশে এসে পৌঁছাবে। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

























