আবারও পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ
- আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আবারও পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।আজ নওগাঁর পতাড়ী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় এ বাহিনী। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি জানায়, আজ ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয়। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

























