আফগানিস্তানে বোমা বিস্ফোরণে সাত জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পরপর কয়েকটি বিস্ফোরণে সাত জন নিহত ও নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনিবার তালেবানের গাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এদিকে, কাবুলে বোমা বিস্ফোরণে অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট- আইএস শক্ত অবস্থানে রয়েছে বলে জানা গেছে। তালেবানের এক সূত্র বলছে, হামলা দুটির পেছনে আইএস খোরাসান শাখার হাত থাকতে পারে। হামলার পরপরই জালালাবাদ থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।



























