আগামী এক মাসের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে এসে যাবেঃ স্থানীয় সরকার মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বর্ষা বিদায় নেয়ায় আগামী এক মাসের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে এসে যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
দুপুরে ঢাকার একটি হোটেলে ‘ইইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দি পুওর ইন আরবান বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কিভাবে এডিস মশার প্রজনন ধ্বংস করা যাবে- সে বিষয়ে ভিন্নভাবে সবাইকে সচেতন করতে মেয়র ও কাউন্সিলররা জনগণকে সাথে নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। করোনার লকডাউন এবং ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ী চলে যাওয়ায় ঢাকায় এডিস মশার প্রভাব কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।




















