অ্যাপলের সেই কম্পিউটার নিলামে, দাম ৩ কোটি ৪৩ লাখ টাকা
- আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
৪৫ বছর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি একটি কম্পিউটার নিলামে উঠেছে। আশ্চর্যের ব্যাপার হলো ৪৫ বছর আগের তৈরি এই কম্পিউটার আজও সচল। চার লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে অ্যাপল-১ এর সেই কম্পিউটারটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৩ কোটি ৪৩ লাখ টাকা।
অ্যাপল শুরুর দিকে হাতেই কম্পিউটার তৈরি করত। বলা হয় কম্পিউটার অ্যাপল-১ একদিক থেকে এখনকার ম্যাকবুকের পূর্বসূরি। এ ধরনের প্রায় ২শ’ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। তার মধ্য থেকে একটি উঠেছে নিলামে। স্টিভের বানানো অন্য কম্পিটারগুলো থেকে এটি একটু বিশেষ ধরনের।
কম্পিউটারটির সঙ্গে ১৯৮৬ মডেলের প্যানাসনিক ভিডিও মনিটরও রয়েছে। যে গ্যারেজে তারা অ্যাপল শুরু করেছিলেন, কম্পিউটারটি সেখানেই বানানো হয়েছিলো। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রাখা হয়েছৈ ৪৫ বছরের পুরোনো এই কম্পিউটার। শুধু হাওয়াই দ্বীপেই পাওয়া যায় মূল্যবান এই বিশেষ কাঠ।২০১৪ সালে একই মডেলের আরেকটি সচল কম্পিউটার বিক্রি হয়েছিল ৯ লাখ ডলারে।


























