০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ : অর্থনীতিতে সাফল্য, আইনশৃঙ্খলা ও বিচার সংস্কারে প্রশ্ন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৭৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতার আলোচনায় প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বিচার সংস্কার ও মব ভায়োলেন্সের মতো ইস্যুগুলো। সবচেয়ে বড় সাফল্য কী- এই প্রশ্নে অর্থনীতিতে ব্যাংক, বাজার, রিজার্ভসহ সার্বিক পরিস্থিতি সামাল দেয়ার জন্য কৃতিত্ব পাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, অর্থনৈতিক সংস্কার- এমনকি বিচার প্রক্রিয়ার কিছু বিষয়ে সরকারের ভূমিকার নানা সমালোচনায় বিশ্লেষকরা।

পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আন্দোলনকারী সকল পক্ষের সমর্থনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অভ্যুত্থান পরবর্তী সরকারের সামনে সংস্কার, বিচার ও নির্বাচন আয়োজন-এই তিনটি বড় দায়িত্ব ছিল। এছাড়া ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতিকে সামাল দেওয়ার চ্যালেঞ্জ ছিল।

গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারের মূল্যায়নে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ নিয়েও প্রশ্ন রয়েছে। স্বজনপ্রীতি ও সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের সংঘাতের অভিযোগ এড়াতে পারেনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার।

গণঅভ্যুত্থান পরবর্তী সরকার তিনটি দায়িত্ব পালনে ব্যর্থ ছিলো জানিয়ে সিনিয়র আইনজীবী মহসীন রশিদ বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত কিন্তু বিতর্কিত হয়েছে।

দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বটা, যে ধরনের মানসিকতা বা চর্চাটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিল, সেখানে তাদের নিজেদের ব্যর্থতাটা দেশবাসী দেখেছে। জানালেন এই সিনিয়র আইনজীবী।

যেহেতু অন্তবর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি, সে কারণে বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বলে জানান এ আইনজীবী।

জনগণকে দেওয়া ওয়াদা বর্তমান রাজনৈতিক সরকার রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ : অর্থনীতিতে সাফল্য, আইনশৃঙ্খলা ও বিচার সংস্কারে প্রশ্ন

আপডেট সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬