করোনা সংক্রমণ রোধে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ
- আপডেট সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৭২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দিয়েছে আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কমিটির সদস্য হবেন, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ সব নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়াসহ তিন আইনজীবী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।


























