০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগ‌ঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৭১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এ মামলায় তিনি এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।

মঙ্গলবার সকালে আদালতে সশরীরে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। পরে বিচারক আবু শামীম আজাদের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তার পুনর্জামিনের আবেদন মঞ্জুর করা হয়।

তুহিন হত্যা মামলায় ৯৯ জন এজাহারভুক্ত আসামি

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।

মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে শুনানির পাশাপাশি সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের বিষয়টিও আদালতের কার্যতালিকায় ছিল।

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান

আদালতের শুনানি শেষে প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।’ পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

যা বললেন আসামিপক্ষের আইনজীবী

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষ থেকে পুনর্জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতের এ আদেশের ফলে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন। মামলার অন্যান্য আসামির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম আদালতের প্রক্রিয়া অনুযায়ী চলবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারায়ণগ‌ঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী

আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬