০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু, আটক ২

আহমেদ রাসেল টাঙ্গাইল
  • আপডেট সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার ভোররাত আনুমানিক ২ টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামিয়ে প্রস্রাব করার জন্য নিচে নামেন রাজিব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান। আটক দুজনকে থানায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু, আটক ২

আপডেট সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬