০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চেক-বাউন্স মামলায় রাজপাল যাদবকে সাময়িক স্বস্তি আদালতের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেক-বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে সাময়িক স্বস্তি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে এই স্বস্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর্থিক শর্ত। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবারের মধ্যে রেজিস্ট্রিতে নগদ ৫ কোটি রুপি জমা দিতে হবে তাকে।

বুধবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা রাজপাল যাদবের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

মামলাগুলো মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্পর্কিত। অভিযোগ, রাজপাল যাদবের প্রযোজনা সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেওয়া কয়েকটি চেক বাউন্স করে। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

সাত মামলায় সাজা কার্যকরের নির্দেশ

এর আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা সাতটি মামলায় রাজপাল যাদবের সাজা একই সঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। প্রতিটি মামলায় অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ রুপি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর মধ্যে ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার রুপি ক্ষতিপূরণ হিসেবে অভিযোগকারীকে এবং ২৫ হাজার রুপি রাজ্য সরকারকে দেওয়ার কথা ছিল।

অন্যদিকে, রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদবকে প্রতিটি মামলায় অভিযোগকারীকে ৫ লাখ ৫১ হাজার ৩৮০ রুপি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আগেই দেওয়া অর্থ সমন্বয়ের নির্দেশ

মামলার শুনানি চলাকালে অভিযোগকারীকে এরই মধ্যে ২ কোটি ২৫ লাখ রুপি দেওয়া হয়েছিল। হাইকোর্ট বাকি জরিমানা ও ক্ষতিপূরণের হিসাব করার সময় ওই অর্থ সমন্বয়ের নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্টের নতুন নির্দেশের ফলে আপাতত জেলে যাওয়া থেকে সাময়িক রেহাই পেলেন রাজপাল যাদব। তবে আদালতের নির্ধারিত ৫ কোটি রুপি জমার শর্ত তাকে পূরণ করতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চেক-বাউন্স মামলায় রাজপাল যাদবকে সাময়িক স্বস্তি আদালতের

আপডেট সময় : ০৩:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬