০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন সোমবার (৭ সেপ্টেম্বর) প্রায় ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা ফেরত পেয়েছেন।

প্রথম দিনে বড় ধরনের কোনো জটিলতার খবর পাওয়া যায়নি। তবে টাকা তোলার জন্য আবেদন করা গ্রাহকদের একটি অংশ ব্যাংকে গিয়েও টাকা নেননি।

৭৪ হাজারের বেশি আবেদন

গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এ সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের চাহিদা দেওয়া হয়।

১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬টি আবেদনে ১ হাজার ৩২৯ কোটি টাকা চাওয়া হয়। দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে চাওয়া হয় ১ হাজার ১৬ কোটি টাকা।

তৃতীয় দিনে ২১ হাজার ৮৬টি আবেদনে ৯২৩ কোটি টাকা এবং শেষ দিন ১৫ হাজার ৪৭৬টি আবেদনে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়।

মুনাফার জন্য আবেদন প্রত্যাহার

প্রথম দিন আবেদন করা গ্রাহকদের সোমবার ব্যাংকে এসে টাকা নিতে বলা হয়েছিল। তবে তাদের একটি অংশ টাকা নেননি। কেউ কেউ আমানত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে আমানত নিরাপদ থাকার আশ্বাস পাওয়ার পর অনেকে আবেদন প্রত্যাহার করেছেন। কারণ, মেয়াদি আমানত এখন তুলে নিলে মুনাফা পাওয়া যাবে না।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার বলেন, আবেদন করা সব গ্রাহকের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রথম দিনে সবাই টাকা নিতে আসেননি। অনেক গ্রাহক আমানত চালু রাখার কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, কেউ কেউ টাকা তুলে কিছুক্ষণ পর আবার ব্যাংকে জমা করেছেন।

মেয়াদি আমানতে মুনাফার সুযোগ

সোশ্যাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার গ্রাহক মশিউর রহমান টাকা তোলার আবেদন করেছিলেন। পরে কর্মকর্তাদের পরামর্শে তিনি আবেদন প্রত্যাহার করেন।

মশিউর রহমান জানান, এখন টাকা তুললে মুনাফা পাওয়া যাবে না বলে তাকে জানানো হয়েছে। একই সঙ্গে আমানত নিরাপদ থাকার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে। তাই মেয়াদি আমানত পূর্ণ হওয়ার পর মুনাফাসহ টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের গুলশান শাখার গ্রাহক মোহাম্মদ শাহাদাত চিকিৎসার প্রয়োজনে টাকা তুলতে আবেদন করেছিলেন। দীর্ঘদিন টাকা তুলতে না পারায় তিনি ভোগান্তিতে ছিলেন। সোমবার টাকা ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।

অনলাইনে অর্থ স্থানান্তর শুরু

এদিকে, টাকা ফেরতের পাশাপাশি ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে অর্থ স্থানান্তরও শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এতে দীর্ঘদিনের স্থবিরতার পর ব্যাংকটির কার্যক্রমে কিছুটা গতি ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা তুলতে পারবেন। তবে মেয়াদি আমানতের পুরো মূল টাকা এককালীন তুললে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে কোনো মুনাফা দেওয়া হবে না।

যারা এখনই টাকা তুলবেন না, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাবেন। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।

পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক

চরম অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত ছিল। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা

আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬