০৬:০২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় তেল কম দেওয়ায় ১ লাখ টাকা জরিমানা

মনিরুজ্জামান পলাশ ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি লিটারে কম তেল দেওয়ার অভিযোগে মেসার্স আরেফিস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মেসার্স আরেফিস ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি লিটারে ক্রেতাদের কম তেল দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি এ ধরনের অনিয়ম সংশোধনের জন্য তাকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
#

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় তেল কম দেওয়ায় ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬