কসমেটিকস খাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল রিমার্ক
- আপডেট সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কসমেটিকস পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর সমাপনী দিনে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম রিমার্কের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, আধুনিক উৎপাদন সক্ষমতা, ব্যতিক্রমী প্যাভিলিয়ন ডিজাইন ও পেশাদার উপস্থাপনার জন্য রিমার্ক বিশেষ প্রশংসা পেয়েছে।
রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ বলেন, এ অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, দেশের কসমেটিকস উৎপাদন সক্ষমতারও স্বীকৃতি। সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান বলেন, প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিয়েই এ স্বীকৃতি তাদের আরও অনুপ্রাণিত করেছে।
তিন দিনের প্রদর্শনীতে রিমার্কের প্যাভিলিয়নে কসমেটিকস, স্কিনকেয়ার, প্যাকেজিং ও প্রিন্টিং সক্ষমতা প্রদর্শন করা হয়। দেশি-বিদেশি উদ্যোক্তা ও ক্রেতাদের আগ্রহের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্যাকেজিং, প্রিন্টিং ও করপোরেট সেলস খাতে বেশ কিছু বাণিজ্যিক অর্ডার পেয়েছে বলে জানানো হয়।

























