০১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা

‎লালমনিরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৬৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কৃষকরা।

‎কৃষকদের অভিযোগ, মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।

‎অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দেন কৃষকরা।

‎এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। আজ হাতীবান্ধার একটি ইউনিয়নে সার ছাড়ার কথা শুনে কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

‎তিনি আরও বলেন, সারের সংকট নেই। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা

আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬